কোন সমস্যায় গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ দেখাবেন?
নিচের যেকোনো লক্ষণ বা পরিস্থিতিতে সিলেটের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত:
অনিয়মিত বা অতিরিক্ত মাসিক
গর্ভাবস্থার নিয়মিত চেকআপ ও পরিচর্যা
বন্ধ্যাত্ব বা সন্তান ধারণে জটিলতা
জরায়ুর সিস্ট বা টিউমার
ওভারিয়ান সিস্ট বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS)
যোনিপথে অস্বাভাবিক স্রাব বা সংক্রমণ
তলপেটে দীর্ঘস্থায়ী ব্যথা
মেনোপজ বা মেনোপজ-পরবর্তী সমস্যা
সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং (প্যাপ স্মিয়ার)
প্রসব-পরবর্তী জটিলতা বা বুকের দুধ সংক্রান্ত সমস্যা
PCOS সমস্যার জন্য উনাকে কি দেখানো যাবে?
উত্তর: জি, দেখানো যাবে। তিনি PCOS / PCOD এর জন্য বিশেষভাবে চিকিৎসা করেন। অনিয়মিত মাসিক, মুখে ব্রণ, অতিরিক্ত লোম, ওজন বেড়ে যাওয়া এবং PCOS এর কারণে বাচ্চা না হওয়া – এই সব সমস্যার আধুনিক চিকিৎসা উনার কাছে পাবেন।
অনিয়মিত মাসিকের জন্য উনাকে দেখানো যাবে কি?
উত্তর: জি, যাবে। মাসিক ২-৩ মাস পর পর হওয়া, অনেক দিন বন্ধ থাকা বা অতিরিক্ত রক্তক্ষরণের জন্য উনি হরমোন টেস্ট ও আল্ট্রাসনো করে সঠিক চিকিৎসা দেন।
বাচ্চা হচ্ছে না, এই সমস্যার জন্য উনাকে দেখাতে পারবো?
উত্তর: জি, পারবেন। বিয়ের ১ বছরের বেশি সময় চেষ্টা করেও বাচ্চা না হলে স্বামী-স্ত্রী দুজনকেই উনি কাউন্সেলিং ও প্রয়োজনীয় পরীক্ষা করে চিকিৎসা দেন।
নরমাল ডেলিভারির জন্য উনার কাছে যাওয়া যাবে?
উত্তর: জি, যাবে। তিনি নরমাল ডেলিভারির জন্য সর্বোচ্চ চেষ্টা করেন এবং গর্ভাবস্থার শুরু থেকেই মায়ের নিয়মিত ফলো-আপ করেন।
সিজারের পর আবার বাচ্চা নিতে চাই, উনাকে দেখানো যাবে?
উত্তর: জি, যাবে। সিজারের পর কতদিন বিরতি দিতে হবে, পরের বার নরমাল ডেলিভারি সম্ভব কিনা – এই বিষয়ে উনি বিস্তারিত পরামর্শ দেন।
সাদা স্রাব ও চুলকানির জন্য উনাকে কি দেখানো যাবে?
উত্তর: জি, এটা উনার নিয়মিত চিকিৎসার একটি অংশ। বারবার সাদা স্রাব, দুর্গন্ধ, চুলকানি বা তলপেটে ব্যথার স্থায়ী চিকিৎসার জন্য উনাকে দেখাতে পারেন।
জরায়ুতে ফাইব্রয়েড / টিউমার আছে, উনাকে দেখালে হবে?
উত্তর: জি, হবে। ফাইব্রয়েড বা টিউমারের জন্য সব সময় অপারেশন লাগে না। উনি আল্ট্রা রিপোর্ট দেখে ওষুধে ভালো হবে নাকি অপারেশন লাগবে সেটা সঠিকভাবে জানাবেন।
ওভারিতে সিস্ট ধরা পড়েছে, উনার কাছে চিকিৎসা আছে?
উত্তর: জি, আছে। ওভারিয়ান সিস্টের সাইজ অনুযায়ী উনি ওষুধ বা প্রয়োজন হলে ল্যাপারোস্কপির পরামর্শ দেন।
মাসিকের সময় অতিরিক্ত পেটে ব্যথা হয়, উনাকে দেখানো যাবে কি?
উত্তর: জি, যাবে। যদি প্রতি মাসে ব্যথার জন্য ওষুধ খেতে হয় বা স্কুল/কলেজ/কাজ বন্ধ থাকে, তাহলে এটা এন্ডোমেট্রিওসিস হতে পারে। উনি এই বিষয়ে অভিজ্ঞ।
জরায়ু মুখ ক্যান্সার টিকা / পরীক্ষার জন্য উনার কাছে যাওয়া যাবে?
উত্তর: জি, যাবে। ৯ থেকে ৪৫ বছর বয়সী মেয়েদের HPV টিকা এবং বিবাহিত মহিলাদের VIA / Pap Smear টেস্ট উনার তত্ত্বাবধানে করা হয়।
গর্ভাবস্থায় ডায়াবেটিস / প্রেসার বেশি, উনি কি হাই-রিস্ক প্রেগন্যান্সি দেখেন?
উত্তর: জি, দেখেন। গর্ভাবস্থায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড – এই ধরনের ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার জন্য উনি বিশেষভাবে যত্ন নিয়ে চিকিৎসা করেন।